Mon 02 February 2026
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় আলোক মণ্ডল

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় আলোক মণ্ডল

হায় গো!

কত দিস্তা নিবেদন, বারুদভর্তি পিপে,শুকনো রক্তের পাষাণলিখা ঘষেঘষে তুলতে চেয়েছ বলেছ ওসব নস্যি,আসলে দ্যাখ, বিড়াল ইঁদুর মারল কিনা! শান্তিতে কালির আঁচড়,বড় পর্দার ফাঁক থেকে উঁকি মারল কেমন স্বর্ণ আভা!
মুখ্যুসুক্যু পেটপাতলা ময়লা আঁচল নিশ্চিন্তে ঘুমোতে গেল। শীতঘুম। চোখের কোনে পিঁপড়ের কামড় ঘুম দিল ছুটিয়ে। দেখল দু'দিকে দু'খণ্ড জমি মধ্যে তারকাঁটা! সৌধশিখরে বসে দুই ভুঁড়িদার বমন করছে বদহজমি বর্ণবকচ্ছপ, আর রাস্তায়-রাস্তায় চলছে ত্রিশূল-লাঠি,টুপিজটার ওস্তাদি,
সাতচল্লিশ টু রকেটট্রেন!
একটি হতাশাব্যাঞ্জক শব্দবন্ধ "হায়,গো!" চকখড়ি দিয়ে কপাটে-কপাটে লিখে দেয়াল ঘড়ির পেন্ডুলাম হঠাৎ গেল থেমে। সমব্যথী কণ্ঠ গেয়ে উঠল, "ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register