Mon 02 February 2026
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় বন্যা ব্যানার্জী

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় বন্যা ব্যানার্জী

উচ্চারণ

সেদিন তোমাকে মিছিলে দেখেছি নগ্ন পায়েতে জেহাদ তুলি তোমার পিছনে হাঁটছিল ওরা আড়ম্বরের শেখানো বুলি।
সেদিন তুমি অপমানিতা বড়রাস্তায়,অট্টালিকায় বিচারের বাণী চিরদিন ই কাঁদে মাটির লজ্জা মাটিই যে সয়।
তারপর তুমি অন্যরূপা হাতবদলের রংমাখা মুখে শিশুটি তোমার ককিয়ে উঠেছে কান্না জমেছে বিরুদ বুকে।।
তোমার কান্না তোমার লজ্জা আঁধারের বুকে আগুন পোয়ায় স্বাধীনতা তুমি আর একটি বার ভেঙে ফেল কারা আলোকধারায়।।
এগিয়ে চলেছে তোমার মিছিল সেই সে আলোর অণ্বেষনে পথ চেয়ে আছি আমরা সবাই এক হয়ে যাব উচ্চারণে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register