Mon 02 February 2026
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

বজ্র

আমরা কেউ স্বয়ম্ভু নই, কেউ নই বানে ভেসে আসা। তবু ছিন্নমূল হতে হয়, ক্ষমতার একটাই ভাষা।
স্বার্থের প্রোগ্রামিংএ ভরা কাঁটাতার হোক বা প্রাকার -- কখনও বা লাশ ঝোলে তাতে, কখনও তা হয় খোলা দ্বার!
আমি কোথাকার নাগরিক? কোন বাতাসেতে অধিকার? শস্য ক্ষেতে হাল দিতে পারি, ফসল কি থাকবে আমার?
দেশ কাল সময়ের কাছে দধিচিরা প্রশ্ন রেখে যায়; রাষ্ট্র তো মানচিত্র এঁকে প্রাণের হিসাব দিতে চায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register