Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় মহুয়া দাশগুপ্ত

maro news
কবিতায় মহুয়া দাশগুপ্ত

চিঠি

আমি প্রতিদিন কবিতার ফুল ফোটাবো, প্রতিরাতের কান্নার শিশিরে ভেজা সেই কবিতার ফুল পাঠিয়ে দেবো তোমাকে, ভোরের শুভেচ্ছার মতো! এই ফুল ছুঁয়ে যাবে তোমার জ্বরতপ্ত কপাল, তোমার এলোমেলো চুলে হাত বুলিয়ে আমার কবিতা তোমার বুকে মাথা রাখুক! যেন অষ্টাদশী মেয়ের নব অনুরাগ! অনেক মেঘবাদলের বিরহ ঘেরা আমার এই ভালোবাসার নতুন সূর্য নতুন ছন্দে লিখতে থাকুক আমাদের কাব্য!
এক একটা দূরত্ব এসে নতুন করে কাছে আসার পথে আল্পনা দেয়! তুমি তো সেই কতদিন ধরে এঁকেছো ধানের ছড়া, লক্ষ্মীমন্ত পায়ের চিহ্ণ! আমারই সেইভাবে ফেরা হয় নি কখনো, আজ এই ঘোর ঘনঘোর অন্ধকারে আমার মনে শুধু তোমার মুখচ্ছবি ! ভালোবাসি, সেইভাবে বুঝি নি আগে যতটা এই দূরত্ব বোঝালো! আমি তোমাকে চাইছি , যেমন করে কৃষ্ণ চায় পঞ্চম স্বর, কবি চায় কবিতা, যোগিনী তাঁর রুদ্রাক্ষ, সুর চায় ভাষা!
আমার কবিতার ফুলে ভরাট করছি আমার সবটুকু ভালোবাসা , শুদ্ধ হবো ধীরে ধীরে। ততদিন একটু একটু করে সেরে ওঠো— চিরসখা—তুমি!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register