Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় অশোক কুমার দাস

maro news
সাতে পাঁচে কবিতায় অশোক কুমার দাস

সংসপ্তক

সম্মুখে দুটি পেয়ালা। গরল ও অমৃতের। জানা নেই কোনটা কোথায় তবু নিতে হবে একটিকে। সম্মুখে দুটি পথ চলে গেছে দুটি দিকে জানা নেই কোনটা কোথায় গেছে। তবু যেতে হবে একদিকে। হয়তো ভুল পথে পথ হারাবো কখনও ফিরবো নাকো আর, হয়তো গরলটাই বেছে নেবো প্রানটাই হারাবো আবার। তবু যেনও যেতে হবে একদিকে, নিতে হবে একটিকে।। পথিক তুমি কি বিভ্রান্ত? তৃষ্ণার্ত তুমি কি শংকিত? তবে বেঁচে থাক কুপমন্ডুপ সম,পড়ে থাক জড়পিণ্ড রুপে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register