Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় সতীন্দ্র অধিকারী

maro news
সাতে পাঁচে কবিতায় সতীন্দ্র অধিকারী

সাধারণ ছেলের কবিতা

এরকমই কথা ছিলো বসে থাকার। সারাদিন সারারাত
এখন আর তেমন কষ্ট নেই। দুহাতে এতোখানি নোনচা মাটি কোথায় দাঁড়াবো? ক্রমশ পরিবর্তনশীল এই গ্রহানুপুঞ্জ
তাচ্ছিল্যকে কেই বা মেনে এসেছে! তাচ্ছিল্য খুব কষ্টের
যাদেরকে দেখে ফেটে পড়ছো তুমি আর ছুঁয়ে ফেলতে চাইছো আকাশ! আর দোষারোপ করছো নিজেকে তোমার বয়স খুব কম
শোনো, ওরা কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না কখনও। দূর থেকে ডেয়ারিমিল্ক দেখাবে শুধু তাবলে নাচবে?
আমি খুব সাধারণ ছেলে!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register