Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় অসীম কুমার সাহা

maro news
কবিতায় অসীম কুমার সাহা

বিষ নয় অমৃত চাই

বিশ-এর বিষক্রিয়া মহামারীর মহাতান্ডব শেষে গঙ্গাস্নানে পরিশুদ্ধ দেহে প্রার্থনায়- মুছে ফেলবো মনের কৃপণতা এ যেন নব জন্ম আমার! স্বপ্ন গুলো বাস্তবে সাজাবো- তোমায় নিয়ে সমুদ্রের বেলাভূমিতে হাঁটবো লাল শাড়িতে তুমি, মেরুন পাঞ্জাবি পরে মেলায় মিলবো পুঁতির মালা পরবে তুমি, রাঙ্গিয়ে সিঁথিপাঠী যা চাইবে সব কিনে দেবো, নাগরদোলায় দুলবো নৌকায় চড়বো ছাতা ধরে পাশে বসবো মাথার ওপর খোঁপায় দেবো গাঁদার মালা বকুল কুড়াবো গাঁয়ের মেঠো পথে গোলাপের সুগন্ধে মাতোয়ারা, সবুজ ঘাসের বিছানায় বসবো জোড়া শালিকের পাশে পাশে ছুটবো পুকুরের জলে হংস জুটির সাথে সাঁতার কাটবো বৃষ্টিতে ভিজবো, আম কুঁড়াবো ঝড়ো হাওয়ায় লালনের মাঝারে যাবার ইচ্ছে তোমার! রবীন্দ্র সরোবর আর রমনায় পাশাপাশি বসবো চিড়িয়াখানায় যাবো পশু দেখতে ভিতরের বিরাজমান পশুটাকে মিলাতে, মানবতা জাগাতে প্রতীক্ষার শেষ যে কবে হয়? অক্ষুব্ধ ধরণী, চলে যাবে ভয় আর যে পারছিনা, বুঝেছি তুমিই নিয়ন্ত্রা- এসো ধরায় শান্তির বর্ষণে ভাসাতে সৃষ্টির কল্যাণে অকাতরে অমৃতরস বিলাতে প্রমাণ হয়ে গেছে আমি বড় নিরূপায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register