Mon 02 February 2026
Cluster Coding Blog

অণুগল্পে দেবাশিষ সরখেল

maro news
অণুগল্পে দেবাশিষ সরখেল

প্রগতি

রাকা মা’কে জানায়, “জানো বিল্টুদার সাথে পুরী এসেছি”, কন্ঠে পুলক উপচে পড়ে। মা চমৎকৃত, “বাঃ, আমার দুঃখ থেকে গেল রে, আমি দীঘা অব্দি, তাও তিনজন !” রাকা চাকরী করে। সে আনন্দের কথা মা কতবার বলেছে। অবৈধ প্রনয় ছাড়া পৃথিবীতে সুখ নেই কোনো। হিতেনকাকুকে সবাই দুষ্টু বলে জানতো। তা বাবাও তো সাথে ছিল। সব দিক ম্যানেজ করে সব রেখে ঢেকে রাখতো। রাকা দুষ্টুমি করে বলতো, দুষ্টু নিশ্চয়ই তোমার সাথে দুষ্টুমির কোনো পর্বই বাকী রাখেনি। মায়ের চোখে মুখে আনন্দ ঝরে পড়ে, “তা আর বলতে” তবু মা তো, চিন্তা পিছু ছাড়ে না। আবার ফোন করে, তোরা দু’জন মাত্র। জামাইবাবা খচে যাবে না তো! রাকা আস্বস্ত করে, আমি তোমার মেয়ে মা, তাছাড়া হিতেনকাকুর আশীর্বাদ আমার মাথায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register