Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় পরেশ নাথ কোনার

maro news
কবিতায় পরেশ নাথ কোনার

খুঁজে খুঁজে ফিরি সেই মুখ

তোর আমার সম্পর্ক আজ জলের দাগ---- ফিকে হয় দিন দিন , তবু এক নদী জল নৌকা ভাসাই, পাল তুলি ভেসে যাই সেই অজানার দেশে যেখানে যাওয়া হয় নি অথচ অঙ্গীকার ছিল যাওয়ার। জলের ছোট ছোট ঢেউ আছড়ে পড়ে নদীর পাড়ে একে দেয় চুম্বন রেখা কুড়িয়ে আনে মুঠো মুঠো রোদ ---- সোনালী রোদ। রোদে ভেজা শরীর মন থেকে খসে খসে পড়ে পাখির পালকের মতো নরম ফেলে আসা জীবনের এক একটা মুহূর্ত। এখনো ফকির ঘোষ লেনে হাট বসে, ফেলে আসা পদচিহ্নের সুপ্ত বাসনায় ফেনায়িত হয় চাষী বৌয়ের উঠোন, গোলাভরাধান, নোটের খাতা, গঙ্গার তীর, ছুটির দিন, ফেলে আসা বিকালের মদিরতা। আজ ও নৌকা ভাসাই, পাল তুলি ভেসে যাই সেই দেশে, যে দেশে যাওয়া হয়নি । ঘাটে ঘাটে অজস্র মানুষের ভীড় , খুঁজে খুঁজে ফিরি সেই মুখ ,যাকে হারিয়েছি যেন হাজার বছর আগে এই মানুষেরই মাঝে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register