Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বিপ্লব গোস্বামী

maro news
কবিতায় বিপ্লব গোস্বামী

পতিতা বলছি

বাবুরা কেবল শরীর দেখে দেখে না বুকের চিতা , কেনইবা ওরা দেখবে ওসব আমি তো এক পতিতা।
ওরা দিবালোকে দেখলে আমায় থু থু ফেলে মুখে, আঁধার রাতে সোহাগ ভরে টেনে নেয় বুকে।
বাবুরা আমায় ছিড়ে খায় শুনতে পায় না কান্না, ওদের কেবল দেহ চাই দেখে না অশ্রু বন‍্যা।
আমিও তো একটা মানুষ রক্তে মাংসে গড়া, আমারও দেহে প্রাণ আছে বুঝে না তো ওরা।
আমারও একটা মন আছে আছে কিছু চাওয়া, মনের চাওয়া মনে মরে হয় না কভু পাওয়া।
আমাকেও কেউ বাসত ভালো দেখাত রঙ্গিন স্বপ্ন, তার প্রেমেতে দিবা রাতি হয়ে থাকতাম মগ্ন।
আমারও একটা পরিবার ছিল ছিল মা ভাই, সেসব কথা মনে হলে ভীষণ কষ্ট পাই,
বাবা নেই ভাই ছোট বোন ছোট সাত, অন্ন বিনা, বস্ত্র হীনা কাটত দিন রাত।
শহরে এসে টাকা কামাবো স্বপ্ন ছিল বুকে, মিথ‍্যা প্রেম,ছল,প্রতারণায় ঠাঁই হলো নরকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register