Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় সবর্ণা চট্টোপাধ্যায়

maro news
কবিতায় সবর্ণা চট্টোপাধ্যায়

কুয়াশা

আমাকে ভোলায় রাত একতারা বেজে ওঠে, তাকিয়ে দেখেছ বুঝি জল? অবসাদে ভোগে তারা চুপিসারে কাঁদে চলাচল।
তুমি তো দূরের মেঘ। ভেসে আছো জলমগ্নতায় নেশা যেন ঘিরে আছে, কুয়াশা মোড়ানো শূন্যতায়
ছাপোষা দুপুর দিন পার হয় রামধনু। তুলে রাখি সিঁদুরের লাল গোপনে গোপনে সে ও চৌকাঠে দুটোপা রাখে কাল
সে ও এক সেতু যেন, ফেরা আর না ফেরার মাঝে তবুও কেন যে তার, আনমনা বাঁশি সেই বাজে?
ঘোরের ভেতর যেন, পিক তার পেখম ছড়ায় একবারো না তাকিয়ে কুয়াশায় কে মিলিয়ে যায়?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register