Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় (আজ প্রভাতে সে সুর শুনি) নাসের হোসেন

maro news
সাতে পাঁচে কবিতায় (আজ প্রভাতে সে সুর শুনি) নাসের হোসেন

দিগন্তপ্রবণ

ওই যে হিমেল রাতের পত্রপুষ্পময় গাছ ওর নাম বকুল, সকালবেলায় শিশিরভেজা ঘাসের উপরে ইতস্তত ছড়িয়ে থাকে তার অসংখ্য সাদা তারাফুলের বোতাম, কতবার কুড়িয়েছি, কুড়োতে কুড়োতে একসময় পৌঁছে গেছি দিগন্তপ্রবণ দেশে,অক্লেশে বলে উঠেছি ভালোবাসি, ভালোবাসি, এইসব অবিমিশ্র ঘ্রাণের নিবিড়তা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register