Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় (আজ প্রভাতে সে সুর শুনি) মলয় গোস্বামী

maro news
সাতে পাঁচে কবিতায় (আজ প্রভাতে সে সুর শুনি) মলয় গোস্বামী

আগের তারারা

আলোর প্রশান্ত আসে... নিঝুমমায়ার দেশের অর্জুনবনে দেখি উথাল নদীর জলে সূর্যের আলো-
আকাশে তাকাতে দেখি অরূপ মায়ায় ঘেরা কাশফুল মেঘ হয়ে আছে আকাশের ওই দিকে ফিসফিস করে চলে আমাদের আগের তারারা...
নদীতে নেমেছি আমি ব্যাকুল রহস্যমাখা এ-নদীর জলে নৈঋতের আলো পড়ে ব্যাকুল মায়ায় আমার হাতের কোষে এ-নদীর জল আর তিল। হঠাৎ তাকিয়ে দেখি কোষের ওই-সব ধীরে ধীরে - ধীরে ধীরে আকাশের দিকে উঠে যায়...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register