Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে গদ্যে অনুব্রতা গুপ্ত

maro news
ক্যাফে গদ্যে অনুব্রতা গুপ্ত
মনে রাখো সেই মানুষটাকে যে বিশ্বাস করে তোমার কুড়ি টাকা বাকি রেখেও দোকান থেকে কেনা সব জিনিসগুলো দিয়ে দিয়েছিল।
মনে রাখো সেই মানুষটাকে যে একজন প্রেগন্যান্ট মহিলাকে নিজের সিট ছেড়ে বসতে দিয়েছিল।
মনে রাখো সেই মানুষটাকে যে ভিড় রাস্তায় গাড়ি থামিয়ে এক অন্ধ ভিখিরিকে রাস্তা পার করে দিয়েছিল।
মনে রাখো সেই মানুষটাকে যে প্রতিবার নিজের জন্মদিনে রাস্তায় শুয়ে থাকা মানুষগুলোকে দোকানে নিয়ে গিয়ে খাওয়ায় আনন্দ করে।
মনে রাখো সেই মানুষটাকে, যে কাজের দিদি তোমার জন্মদিনে প্রতিবার নিজের ঘর থেকে খাবার বানিয়ে এনে উপহার দিত।
মনে রাখো সেই মানুষটাকে যে রাস্তার কুকুরের, গাড়িতে আঘাত লাগায় তার সেবা করেছিল।
মনে রাখো সেই মানুষটাকে, যে শিক্ষক গরীব ছেলেমেয়েদের বিনা পয়সায় শিক্ষা দান করেন বছরের পর বছর।
মনে রাখো সেই মানুষটাকে, যে ডাক্তার বাবু রাত তিনটের সময় অচেনা এক পেশেন্টকে বাঁচানোর জন্য ছুটে এসেছিল।
মনে রাখো সেই মানুষটাকে যে প্রতিবেশী সবার বিপদে আপদে আগে গিয়ে পাশে দাঁড়ায় সবার।
মনে রাখো সেই মানুষটাকে যে বন্ধু তোমার চাকরি হারানোর পর তোমাকে নিজের টাকা তুলে দিয়েছিল একটা বিজনেস শুরু করতে।
মনে রাখো সেই মানুষটাকে যে ছেলেটি একটা ভরাট রাস্তায় একটি মেয়ের ইভটিজিংয়ের প্রতিবাদ করেছিল।
মনে রাখো। মনে রাখা প্রাকটিস করো। আর সেই প্রত্যেকটা মনে রাখা থেকে একটা করে ভালো কাজ করো। যাতে তোমার কাজটাকে আরেকজন মনে রাখে। Pass the light.... And keep passing it... ❤
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register