Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় প্রীতম সাহা

maro news
কবিতায় প্রীতম সাহা

খুঁজিনি বহুদিন

আগে তো কখনো দেখিনি এমন ওর এমন করে ঝরে যাওয়া; এমন করে ওকে গাইতে আগে শুনিনি তো কখনো আমি।
ইদানিং এই আষাঢ়, সুযোগসন্ধানী দেখি বড়। সময় পেলেই কিছু বলতে চায়, পত্রদল হতে চুঁইয়ে পড়া জল'ও যেন বাসা বাঁধে মনের কিনারায়।
আষাঢ়স্য শেষ দিবসে-- ননস্টিকে তপ্ত প্রথম ইলিশের সুবাসে, আমি আশ্চর্য হয়ে দেখি আর দেখি-- তার এমনই ঝরে যাওয়া; প্রতিটা চক্রে যেভাবে ঝরে যায় ঋতুস্রাবের অনিঃশেষ ধারা।
মায়ে আর মায়ে তখন গেয়ে ওঠে কান্নাভেজা গলায় সৃষ্টির নবকোরাস...
সন্ধিক্ষণের এই গান আমায়-- কই,ভাবায়নি তো কোনোদিন! মূঢ়ের মতো তাই সত্যটা বলি, এমন করে তাকেও আগে খুঁজিনি বহুদিন।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register