Mon 02 February 2026
Cluster Coding Blog

শনিবারের কবিতায় গৌতম বাড়ই

maro news
শনিবারের কবিতায় গৌতম বাড়ই

এলোমেলো দিন এলো

টিকটিকিটা হরবখত খাচ্ছে খালি পোকা এখান ওখান নোংরা করে নিচ্ছে দেখো দম ওর নাকি শালুক তালুক যত গুষ্টির বাড়ি ওদিকেতে শিলিগুড়ি আর এদিকে দমদম।
পদ্মাপিসি হাসিখুশি রাগেন কিন্তু চটেন না ছোটেলালের ধানুমামা রাতদিন সারেগামা গাইতে বসলে বেসুরে উনি বাপু থামেন না আলখাল্লা গায়ে তার নিচেতে ছেঁড়া জামা।
বর্ধমানের মিহিদানা আর রিষড়ার আলুচপ দুটোই নাকি লাজবাব কহেন বাবু শ্রীপ্রতাপ খেয়ে দেখুন চেখে দেখুন নয় এ কথার ঢপ লকডাউনে না খেয়ে বাবুর ভীষণ মনের চাপ।
একটা ঘোড়া ময়দানে আকাশপানেই তাকায় রথগাড়িটা টানছে না ভাল খাবার জুটছে না গড়ের মাঠে সবুজ ঘাসে ভরাবে কত পেটটায় মালিকটা খালি ভাবে কবে যে যাবে করোনা?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register