Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে অমিতাভ সরকার

maro news
কবিতায় বলরুমে অমিতাভ সরকার

ফ্লয়েডীয় কবিতা

গরমের পরে বরষা এসেছে বনে মনের ভিতরে নেই আর কোনো খেদ শরীরযাপনে ভাবের সাঁতার কাটা রূপে আর গুণে দুয়েই এক, অভেদ ঋণের খাবারে চিঁড়ে ভিজবার পর বাইরে ও ঘরে পথ মেপে মনে হয় ভুল করা মানে আসলে একটা রোগ বেশি কথা বলে সময়ের অপচয় সব দিকে জ্বালা, যেনতেন প্রকারেণ- চারিদিকে এত দুঃখ বাড়ছে কেন? আকাশটা খেলা, আলোয় দেখতে ভালো ব্যবহারে ভারি, জলমেশানোর গুণ মামুলি বিষয়ে কবিতা পসরা নিয়ে নিঃসঙ্কোচে আমার পাশে বসুন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register