Mon 02 February 2026
Cluster Coding Blog

ফার্স্ট স্টপ

maro news
ফার্স্ট স্টপ

ফার্স্ট স্টপ : কামিনী

ধরো রাতটা অবাক হয়ে গেছে বৃষ্টিগুলো গুঁড়োমেঘ হয়ে উড়ে যাচ্ছে পূবের চেয়েও পূবে ব্যালকনিতে আলোগুলো অকারণেই জ্বলছে নিভছে ভাবতেই পারো উড়োখামে তোমার রাজপুত্তুর গুছিয়ে চিঠি লিখবে, কিছু বেয়াব্রু লাম্পট্য শব্দের ছড়ানো ছিটানো ছাপ জেগে থাকবে রুমালে, শুষে নেওয়া সব গন্ধটুকু জানিয়ে দেবে কর্পূরঘনত্ব কতটা গভীর— এই রাতের চেয়েও
দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে ভেবে যাবে রাতভর, ততক্ষণে ভাবনার ভাব থেকে খসে পড়েছে একটা কাঁঠালিচাঁপা ফুলের মালা ও সূর্যকে ডেকে এনেছে সেই যে সেই পূবের থেকেও পূবে... ওখান থেকে
রাতকে অবাক করতেই আগুন জ্বালাতে বলি বারোমাস মাঝরাত্তিরে

শাল্যদানী

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register