Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত

maro news
ক্যাফে টকে প্রাপ্তি সেনগুপ্ত
এই ভালো... জিভটুকু টেনে ছিঁড়ে ফেলে দিতে হয় আসলে। ঐ জিভ বহাল তবিয়তে থাকলে বলে দিতে পারতো সবটুকু সত্যি!!! কতটা ঢেকে রাখতে পারতে তোমরা?? শাক দিয়ে মাছ ঢাকার মতো?? অথবা অবলীলায় জিভ কেটে বলতো ছিঃ, কাপুরুষ বলেই যোনি পথে ঢুকিয়ে দাও সমস্ত পাশবিক যন্ত্রণা??? কিংবা... বেঁচে থেকে জিভে যদি নিতে চাইতো রক্তের স্বাদ... রক্তবীজের বংশ নির্বংশই হতো তবে!!!
তার চেয়ে এই ভালো টেনে, কেটে, ছিঁড়ে ফেলো জিভটুকু... এবার থেকে ধান ক্ষেত, চলন্ত বাস, রেস্তোরাঁ কিংবা ভাঙা বাড়ির অন্ধকারের জন্য অপেক্ষা কোরো না!!! জন্মাতেই ছিঁড়ে নিও জিভটুকু, যাতে কোনো মেয়েই করালবদনা কালী না ওঠে...
ধ্বংসের ভিতর থেকে ফিনিক্স পাখির মতো!!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register