Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় কার্তিক ঢক্

maro news
সাতে পাঁচে কবিতায় কার্তিক ঢক্

পাতকুয়োর পাখিরা

অনেক কথা-ভ্রমণের পর স্মৃতিরা অতি বেগুনি লাইট জ্বাললো...
ব্ল্যাকহোল থেকে উঠে আসা কথারা সবাই মৃত জোনাকি!
তৎকালিন ভালোবাসাগুলি পোড়া বেগুনের শরীর হ'য়ে চুঁয়ে আছে!
পাতকুয়ো থেকে যে পাখিরা উড়ে যাচ্ছে আজ তাদের ডানার রং ঘননীল।
বেকুব পায়রার মতো গুমরে উঠছে হৃদয়ের লাব ডুব৷ অথচ মন্দিরের উঠোনে ময়ূর নাচে মেঘজলসায়...
একটা সিংওয়ালা গরুর আস্ফালন কেবলই গুঁতো বাগিয়ে...
জিভের আড়ষ্টতা ভেঙে বিবস্ত্র শব্দের মিক্সচারে কেনো বৃষ্টিকে ডাকতে পারছি না আমি!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register