Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় শান্তিব্রত বারিক

maro news
সাতে পাঁচে কবিতায় শান্তিব্রত বারিক

ছায়াবাড়ি

নূপুরের আওয়াজ শুনে পাশ ফিরে শুয়েছি সাদা জানলার শার্সিটায় কচি রোদ তখনও বুক বিছায়নি ঠিকমতো, সকালের কিনারা ধরে তুই এলি খুব কাছে সুরেলা বাঁশিতে কবিতার দেওয়াল তুলে। পিঠের তলানিতে উসখুস করছে পাতা-সবজি ঘটি বাটি ডুবে যায় আকাশে, খোলা চুলে। কিশোরী মুখের ভেতর চেনা পথ ভুলে গিয়ে ঘুরে ফিরে চলে যাই শীতল নাভিমূলে শ্রাবণের হলুদ ঘাসে মেলেছিস দু'মুঠো ঘরকন্না, চওড়া উঠোনে বালিঘর ছোটাছুটি করে খালি গায়ে গায়ে ঠেসে আছে ভাইবোন ঘুঁটেগুলো আর এঁটো জলে ঢেউ ভাঙে নিরীহ মাছরাঙা। হেঁশেলের বেড়া পেরিয়ে গোয়ালের ঘাস খড়, এগারো ডেসিমিল মাটির আদর চুমু খেয়ে আবার উঠে পড়ি বারান্দার সিঁড়ি বেয়ে ব্যালকনিতে শুকোচ্ছে আধভেজা রাতপোশাক..
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register