Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় মণিমালা চ্যাটার্জী

maro news
কবিতায় মণিমালা চ্যাটার্জী
মনের ঊষর, বন্ধুর, পতিত, ধূসর জমিগুলি, আর্দ্র আবেগ-স্পর্শে সবুজ মখমলী-গালিচার মতো, কবিতার সতেজ তৃণাঙ্কুরে সেজে ওঠে।
ভাবাবেগের টুকরোগুলি শব্দের ঝলমলে তারায় সেজে, রুপোলি স্মৃতির ঝরাপাতা জড়ো করে, কবির মনের অদম্য কৌতুকে কবিতা হয়ে ওঠে।
কখনো কোমল, কখনো বুদ্ধিদীপ্ত, কখনো করুণ, কখনো বিষাদ সিক্ত, কখনো প্রেমরসে জারিত, কখনো বাউল বৈরাগ্য আবার কখনো বিপ্লব দীপ্ত।
নীল আকাশের সাদা মেঘের পালতোলা ময়ূরপঙ্খী চড়ে, কল্পনার স্রোতে ভেসে যায় কবিতারা শব্দের রামধনুর দেশে সহজ আবেশে।
সূক্ষ্ম মসলিন আঁচলের মৃদু মধুর আলিঙ্গনের মতো কবিতারা নিঃশব্দে অশ্রুতে গান গেয়ে যায় কবির কানে-কানে, মেঘমদুর শব্দের ছন্দে।
রুপোলী চাঁদনী রাতের মায়াময় নিস্তব্ধতায়, শীতল বাতাসের রাগিণী গুঞ্জনে কবির সাথে চাঁদের বার্তালাপ কবিতার জন্ম মুহুর্তের সাক্ষী।
নীল সাগরের অতল গভীরের মুক্তোগুলি ডুবুরি কবির লেখায় শব্দ হয়ে সাজায় কবিতার মালা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register