Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় মুক্তি দাশ

maro news
কবিতায় মুক্তি দাশ

শীত যেন

শীত যেন এক ঘোড়ায় চড়া অত্যাচারী জমিদার, টগবগিয়ে আসছে দেখে হেমন্ত তো পগার পার! শীতটা এসে ঝাঁপিয়ে পড়ে বাঘের দাপট যেমন তো! বেড়ালছানার মতন ভয়ে কাঁপছে দেখি হেমন্ত! শীতটা মোড়া আগাগোড়া হিমকুয়াশার চাদরে, যাবার বেলায় হেমন্ত যে কাঁদছে শীতের পা ধরে। সাতসকালে ভাঙলো যে ঘুম, বাইরে এসে দেখি, ওমা! কান্নাগুলো শিশির হয়ে ঘাসের ওপর হচ্ছে জমা!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register