Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় দেবযানী গাঙ্গুলি

maro news
সাতে পাঁচে কবিতায় দেবযানী গাঙ্গুলি

নীল অতলের মনকথা

শব্দ যেখানে পায় নীরব ভাষা নীল অতলের মাঝে দৃষ্টিসীমায় জলের বুকেতে জল খোঁজে আশ্বাস ডুবুরির চোখে ধরা জলজ আশা।
ডুব দিতে তবু জেনো সকলে জানে না।
অসীমের শূন্যতা অমোঘের টান কখনো নদীর মত ঘোলা অভিমান সূর্যের সাথে ফেরা গোধূলির গান ইচ্ছেরা দল বেঁধে আশ্লেষে স্নান।
ডুব দিতে তবু জেনো সকলে জানে না।
হয়ত নতুন দ্বীপে এককণা প্রাণ নিয়তির নিয়মে সে মুছে গেছে প্রায় মনের পাথারে মন খোঁজে আশ্বাস জীবনে ফেরাতে হবে ফাগুনের গান।
ছায়ার শরীর হয়ে জলেতে ভেসো না।
ডুব দিতে তবু জেনো সকলে জানে না ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register