Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় অভিজিৎ মণ্ডল

maro news
সাতে পাঁচে কবিতায় অভিজিৎ মণ্ডল

ছাই

আঙুলের ফাঁকে নিরন্তর জ্বলে থাকে ক্ষোভ
অথচ দূর থেকে মনে হবে ঘুমন্ত নগরীর মতো নিস্পৃহ, কী ভীষণ মায়াবী আলোয় ঝলসে যাবে চোখ
উদাসীন অন্ধকারে ঠোঁটে ঠোঁটে নিভে আসা রাত জানে— কীভাবে আত্মদগ্ধ সিগারেট ছেঁকা দেয় তোমার অন্যমনস্ক শরীরে
ঠিক যেরকম, প্রতিশোধস্পৃহা শেষে জেগে থাকে অপরাধবোধ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register