Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় শমীক জয় সেনগুপ্ত

maro news
সাতে পাঁচে কবিতায় শমীক জয় সেনগুপ্ত

বিজ্ঞাপনের মেয়ে

তোমার মুখ দেখেছি বারবার বিজ্ঞাপনে একটা মুখ থেকে আদল ভেঙে তৈরী হচ্ছে অনেকগুলো ছাঁচ, কাঠামো
কুমোর এসে অদৃশ্য হাত রাখলে মালভূমি আর মরূদ্যানে ঈষৎ গোপনভাবেই সুন্দর ঠোঁট ভাসিয়ে দেবে।
তবু, তুমি বিজ্ঞাপনের মুখ- তেল সাবান সেফটিপিন থেকে মদ, এলিডি লাইট, কাপড়....
হাততালি দিতে দিতে এগিয়ে আসা ছক্কা মগা শব্দগুলো কেমন ভেল্কিগুণে অর্ধনারীশ্বর আর মাপে চাপে বেড়ে ওঠে রমনিপ্সু মুখ।
এ সবেতেই তোমার বারোমাস ঘুমের পর এক প্রহরের জেগে ওঠা। ও মেয়ে পুরাকাল থেকে তোমার কাঁধে তুলে দেওয়া ক্ষমতা ও দায়িত্বের পতাকা যার ব্যবসা মুনাফা দেখতে গিয়ে থিম হিম করে ভেট দিচ্ছি একচালার একসঙ্গে থাকা, থেকে যাওয়া।
তোমাকে দেখলে তাই কষ্ট হয় যেভাবে আর পাঁচটা বাপ বর ভাই ছেলে কষ্ট পায়; তবু কিছুই করে না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register