Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় অলোক বিশ্বাস

maro news
সাতে পাঁচে কবিতায় অলোক বিশ্বাস

দোলনা থেকে দাফন অবধি 

কর্মাচ্ছন্নতার ভেতরে ডাকিবো আচাভুয়ায়। যাপন করিবো রাধায় বিস্ময় বিবাহ প্রথায়। দেখে যাবো কৃষ্ণময় নক্ষত্রের যৌনজীবনী কোন পথে প্রবাহিত হয়। তবে নয় ছয় ভয় এবং ক্ষয় জয় আছে এবং থাকিবে তন্ময়। কাছে দূরে ধুলো আর ঢেউয়ের ভিতরে নয়ন হনহন। খাই ক্রিয়াপদ, ঘাঁটি পরমার্থিক মন। দোলনায় ভরা জীবন কাহিনিময়, দাফনেও শুক্রাণুগুলো ঘিরে ব্রহ্মকমল ওড়ে হরদম। হাঁড়িমুখো লোকেরাও জানে মদ খেয়ে নাচা কতো যায় উদম ছন্দে স্বাধীন গানের ধাঁচায়। তবে এসো একত্রে বাথরুমে সেরে নিই স্নান। আমি রায়হান লিখে জয়গান বাঁচিবো গাঁথায় দোলনা থেকে দাফন অবধি পড়িতেছি হৃদয় মায়াবী পথে অচেনা শিহরণে চলে আবাসন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register