Sun 01 February 2026
Cluster Coding Blog

বিধায়ক ভট্টাচার্যর কবিতা

maro news
বিধায়ক ভট্টাচার্যর কবিতা

স্মৃতির স্মরলিপি

এখোনো কোমল পা এর ছাপটা মুছে যায় নি
ভেজা বালি তটে খোদাই করা যেন৷
সময়ের ঢেউ আসে নি এখনও,
ধুয়ে যায় নি স্মৃতির স্মরলিপি টা!!
এইখানেই সে এসেছিলো সমুদ্রের কাছে৷
কানাকানি করে কী যেন বলে গেলো?
গাঙচিলটা ঐ দিগন্তের নীলিমায় হোলো লীন৷
মাস্তুলটা মিলিয়েছে  ঘোলাটে লোনা হাওয়ায়!!
তারপর থমকে গেলো যত ঢেউ৷
অভিমান ভরা তটভূমি সফেন৷
নুলিয়ার দড়ি শিথিল হোলো৷
দূরে বাতিঘর জুড়ে রহস্য ঘন অন্ধকার!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register