Sun 01 February 2026
Cluster Coding Blog

রঞ্জন মৈত্রর কবিতা

maro news
রঞ্জন মৈত্রর কবিতা

মেসেঞ্জার

যখন হরিণ এক দীর্ঘ কবিতা
শব্দকে বাজিয়ে দেখছে গাছ
উমদা রোদ পড়ল অনলাইনে অরণ্যে
হাওয়ায় আই ডি
হাল্কা দুলছে অজনবি পোর্টাল
আমাকে বাজিয়ে দেখছে না শব্দ
উলটো দিকের চেয়ারে তোমার ঠোঁট
শিউলি পড়ছে পলাশও
কাল কবে আসবে কৌশিক
অরণ্য থেকে চেয়ার পর্যন্ত ক্যালেন্ডার
নানা জামা নানা ধ্বনি
মেসেজ মেসেঞ্জার চেরাই কল
চিতল আকাশের নিচে
বাঘের গন্ধের কাছাকাছি
দাঁড়িয়ে আছে আমাদের ইনবক্স
হরিণ কবে আসবে হে অনলাইন
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register