Sun 01 February 2026
Cluster Coding Blog

সুমন গুণের কবিতা

maro news
সুমন গুণের কবিতা

বাধ্য

ফাঁকা ঘর, চারপাশে স্তব্ধ অকল্যাণ
একটি বাতিল, লাল চেয়ার কিনারে পড়ে আছে।
পুরনো বইয়ের পাতা, কলমের ভাঙা ঢাকনা, স্ট্যাম্প
এঘরে ওঘরে ফেলা, সবগুলো জানলা আটকানো। এই দৃশ্য ব্যথা আছে, পরাভব আছে।
এই দৃশ্যে ধরা আছে একটি নিহত শৈলী
শব্দময় ভাষাময় রক্তমাংসময় মাথা নীচু করে আমি এই দাহ থেকে সরে আসি,
এই ধ্বংস আমার নির্মাণ, আমি, ভাগ্যতাড়িত
আরও একটা ভ্রুণহত্যা চরিতার্থ করে
আবারও, ব্যক্তিগত বধ্যভূমিতে নেমে আসি
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register