Sun 01 February 2026
Cluster Coding Blog

কাব্যজোনে উপাসনা সরকার

maro news
কাব্যজোনে উপাসনা সরকার

ঈশ্বর নই

নিজেকে যত না চেনো, তার থেকেও বেশি কেউ চিনে নেবে তোমায় কখনো। তাকে ঘৃণা বলে ভুল করবে নাকি ভালোবাসা বলে স্বীকার করবে, সে প্রাপ্তি তোমার নিজস্ব,, একান্তই নিজস্ব কল্পনা মাত্র। ঘরের এককোণেও নিরাবলম্ব হয় মানুষ, লতানে গাছের মত। এই ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা সবই সাময়িক। সবই প্রক্রিয়াবিধি। একদিন থেমে যায়। কোনো ব্যথাই চিরকাল ব্যথা থাকে না। শুধু সেই সময় ছাড়া,, সত্য, মিথ্যা সবই সময়ের সাথে সাথে খোলস ছাড়ে,, রেখে যায় শুধু দেহাবশেষটুকু..
আমাদের সীমিত ক্ষমতায় আমরা মানুষ হয়ে উঠলেই যথেষ্ট,, ঈশ্বর হওয়া আমাদের সাজে না!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register