Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে অমিতাভ সরকার

maro news
কবিতায় বলরুমে অমিতাভ সরকার

অভিমানের কবিতা

মনের বাজার ঘরে রোজ কেনা বই কাজ ভাঙা দিন হয়ে রাতে যে গড়ায়, সম্পর্কে আমি তোর কেউ আসলে নই নীরব সত্যি কথা না বলা-ই তো রয়। আকাশে হঠাৎ মেঘ আগুন ভিতরে কবিতার পুজোপাঠে কোনো থামা নেই, স্বস্তির নাগাল খোঁজে মিষ্টান্ন ইতরে আসল সমস্যা হয় ব্যথা চিনতেই মুখ চিনে ধুলো ঘাঁটা নিয়মটা করে নিয়মের জল জমে ক্ষুধা জায়গায়, দ্রোহের কক্ষপথে শপথ ঘোরে ফেরে আপনাকে তুড়ি মিলে প্রত্যাশা পালায় বাস্তবের ভালোবাসা টাকা ও গতরে কে, কীরকম, ব্যবহার কিছুই ভুলি না ভোগের গুঁতোয় ঠেলা সুখীও কাতর পছন্দ না হলে আর কথাটা বলি না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register