Sun 01 February 2026
Cluster Coding Blog

T3 || স্তুতি || শারদ 26য় অনির্বাণ চ্যাটার্জি

maro news
T3 || স্তুতি || শারদ 26য় অনির্বাণ চ্যাটার্জি

দেবীপক্ষে দীর্ঘশ্বাসে

আরও অনেকগুলি পুজো দেখা বাকি ছিল মেয়ের নতুন শাড়ি পরে অঞ্জলি দেওয়া বাকি ছিল মা দুর্গা কৈলাশে বসে খবর পেলেন সমস্ত বাবা,মা,ভাই, বোন চোখে জল নিয়ে মিছিলে হাঁটছে শরতের আকাশ, বাতাস, কাশফুল, শিউলি উৎসবে মাথা নিচু করে আছে খালি একদল খুনি, রাক্ষস রাক্ষসী তান্ডব করে বেড়াচ্ছে মা দুর্গা লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদের চীৎকার শুনছেন এবার প্রতিবাদের উৎসব আমাদের দেবীপক্ষে মা দেখছেন দুর থেকে শূণ্যে ধুলোর ঝড়ে মনখারাপ উড়ছে তো উড়ছেই বাগেশ্রী তে কারা আলাপ করছে বিশ্বভুবন জুড়ে মেয়েটি মরেনি আজও, চোখদুটি ভেসে বেড়ায় আকাশ ময়.........
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register