Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় মনের মানুস

maro news
কবিতায় মনের মানুস

আমায় একটু রঙ দিবি

ওই আমায় একটু রং দিবি ? যে রঙের দাগ লাগেনা, যে রঙের দাগ ওঠেনা , যে রং অঙ্গ নয়, মন কে রাঙায়। ওই আমায় একটু রং দিবি ? যে রং জাতি বিদ্বেষের রং ঘেঁটে দেয়, যে রং বর্ণ বিদ্বেষের “বর্ণ” মুছে দেয়, যে রং রাঙিয়ে দেয় মানবতার বিবেক কে। দে’না একটু রং আমাকে, যে রং ক্ষুধার্ত শিশুর ফ্যাকাশে মুখে লালিমা আনে যে রং “রং” পাল্টানো মানুসগুলোর রং ধুয়ে দেয়, অমানুসের কালিমা ধুয়ে মানুসের সাজে রাঙায়। ওই রঙই একটু দিয়ে যা আমাকে, যে রং কামান আর অস্ত্রের ঝঙ্কার স্তব্ধ করে, যে রং জাগায় মানব-বিবেকের টংকার , থামায় যে রং রণদুন্দুভির আর্তনাদ ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register