Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় শান্তনু প্রধান

maro news
কবিতায় শান্তনু প্রধান

বিষন্ন দিন

নিরুত্তর যদি কোনো শব্দ হয় সেই ডালে ঝুলিয়ে রাখি এই নিশি যাপনের যাবতীয় ভ্রমণ বৃত্তান্ত এখানেই একদিন সোনালি রোদ মেখে নড়ে উঠবে আমাদের অতীত জন্মের পদাবলী হয়তো সেদিন বসন্ত রেনুর উপঢৌকন আজকের মতো বেজে উঠতে নাও পারে তবুও বলি তোমার গভীরে এই যে পানসির ডুব মোটেও নিছক নয় এই তো তোমার আহত হাত চেটর ওপর শুধু একবার রাখো ধারালো চোখ সমস্ত উপকূল জুড়ে একা অনাবিষ্কৃত জোৎস্নার দিকে ভেসে যাচ্ছে কর ছায়া তাকে কি পূর্ণতা দিতে পারো যদি পারো একাবার শক্ত করে জড়িয়ে ধরে বল এই আমাদের জলবায়ু এই আমাদের অব্যক্ত রুমালে লেগে থাকা আবির দূরাগত গন্তব্যের তৃষ্ণার্ত স্মৃতি টুকু ঢেকে রেখেছে বিষণ্ণ অন্ধকার।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register