Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় সাকিল আহমেদ

maro news
কবিতায় সাকিল আহমেদ

প্রত্নকথা

নিজের মনকে গামছার মত নিকড়ে শুদ্ধ হতে চাই যদি তুমি বলো... পাহাড়ি কাঁকড়া বিচের মত কামড় দিতে চাই গভীর সত্যে ফুলের রেপ্লিকা দেখে কী লাভ যদি ফুল হতে না পারি ? জন্মান্তর ভুলে এই ঘাস ফড়িং জীবন অনুবাদের ভাষা বোঝে... নিজের মনকে গামছার মত নিকড়ে ফেলতে চাই যদি তুমি বলো... সমুদ্রের গভীরতা কি বোঝে ভাসমান নৌকা ? আমি ভাসতে ভাসতে কোন একটা দিন ভালবাসার কাছে পৌঁছে যাব,সেদিন তোমার দুচোখ জুড়ে প্রত্নকথা শোনাবে নীরবঅশ্রু।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register