Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় বিপ্লব গোস্বামী

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় বিপ্লব গোস্বামী

১| কাজ করে যাও

সবার কাছে ভালো হওয়া কি যায়? কিছু লোকে মন্দ বলবে তোমায়। তাই বলে কি তোমার মন কষ্ট পায়? অজান্তে হয় তো অনেকেই গুণ গায়। সব কাজে কি সবাই বলবে ভালো? কিছু কাজে মন্দ বলবে লোকে। তাই বলে কি জ্বালাবে না আলো? ক'জন না হয় থাকুক একটু সুখে। নিজের কাজ নিজে করে যাও যে কাজেতে আত্মতুষ্টি পাও। পরের কথা নাইবা দিলে কানে একদিন হয় তো ভাসবে গুনগানে।

২| এলোরে বৈশাখ

এলোরে এলো বৈশাখ রবীন্দ্র সঙ্গীতে, হালখাতা গণীপূজা সিদ্ধি আর হিতে। এলোরে এলো বৈশাখ ঝড় বৃষ্টির সাথে, বটতলার মেলায় ইলিশ পান্তা ভাতে। এলোরে এলো বৈশাখ নব ফলে ফুলে, নব পল্লবেতে এলো শ‍্যামলীর দুলে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register