Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় অমিত চক্রবর্তী

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় অমিত চক্রবর্তী

হালে বেঁধে রাখা অডিসিয়ুস

খঞ্জনী মুখে নিয়ে উড়ে যায় হতভম্ব ঈগল। পথপাশে পড়ে থাকে একা বৃদ্ধ গায়ক, শেষ সম্বল হারিয়ে, হতভম্ব সে নিজেও… দুজনেই নিমন্ত্রণ পত্র পেয়েছিল তারা, গতিছন্দ আর অসহায়তা মিলে একসাথে এসে হাজির। মুখ দেখাদেখি বন্ধ এদের, আমি জোর করে হ্যালোইন ড্রেস পরাই, চেনা যায় না আর কোনটা কে। এইভাবেই ছোট পরিসর থেকে পাড়ি দেয় জাহাজ আবার, সরু খাঁড়ি জুড়ে ধাক্কার বহর তবু হালে বেঁধে রাখে নিজেকে অডিসিয়ুস, অবান্তর করে দেয় অসহায়তার সাইরেন গান, অবান্তর করে দেয় অমিতাচারী ঈগলছন্দ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register