Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় সঞ্জীব সেন

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় সঞ্জীব সেন

বসন্ত উৎসব

তোমার কথায় এতটা গুপ্তহত্যা, প্রশ্রয়, প্রচ্ছন্ন আবাসে এতটা সরাসরি যে প্রথমে প্রচ্ছদের মতো

দেখি তারপরে মনোযোগ দিয়ে পড়ি

তুমি প্রতিবার সুদূর বিশাখাপত্তনম থেকে এসে বসন্ত উৎসবে যোগ দাও । শান্তিনিকেতনের মাতাল সমীরণে তোমার খোঁপায় খুনখারাপি রঙের পলাশ তখন যে সৌজন্যসম্মত হাসি

হাসো, মিতব্যয়ী প্রহরীর মতো, তাও তো এক গুপ্তহত্যার সামিল

কিন্তু এবার তুমি ফোনে জানালে “সে আসছে না, আমি একাই যাবো,, তুমি কিন্তু নিতে আসবে। দারুণ মজা হবে , খুব ঘুরব আমরা।”

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register