Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় দেবযানী ভট্টাচার্য

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় দেবযানী ভট্টাচার্য

নববর্ষ

সকাল থেকেই মুঠো মুঠো সোনালী রোদ্দুর ধুয়ে দিচ্ছে বাড়ি ,ঘর , উঠোন, মা পালঙ্কে বিছিয়ে দিচ্ছে তার নতুন পরিধান , জানলায় হলুদ রঙের আড়াল, মায়ের ফুলছাপ শাড়িতে কি বিচিত্র আলপনা !! বাবার বাটিকের পাঞ্জাবিতে কতো রোদ জমা হয়ে আছে !! ঘটি হাতা সহস্র কুঁচির ফ্রক কী যত্নে ঢেকে দিচ্ছে সদ্য প্রস্ফুটিত একটি কিশোরীর সদ্য প্রস্ফুটিত দুটি গোলাপ। সদ্য স্নাতা মায়ের কপালে একটি লাল রঙের সূর্য্য ঢেকে দিচ্ছে সমস্ত বছরের কর্মক্লান্ত গ্লানির চিন্হ। মেয়েটি প্রণাম সেরে উঠতেই বাবা বলে উঠলো "সামনের বছর ধাক্কা দেওয়া লাল পাড়ের একটা শাড়ি কিনে দেব ," মেয়েটির মন জুড়ে এক নতুন রৌদ্রের অপেক্ষা শুরু হয়, প্রভাত ফেরীর গানে সে গেয়ে ওঠে," এসো হে বৈশাখ,এসো এসো।"
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register