Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় নিতাই চন্দ্র দাস

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় নিতাই চন্দ্র দাস

আজো ফিরে এলোনা

হে বৈশাখ তুমি তো এলে ফিরে একটি বছর অতিক্রম করে। তুমি দিতে এসেছ আশার বানী সকল ভয়ভীতি বন্ধন খুলে এগিয়ে আসার জন্য। কিন্তু আমি তো পারিনা তাল মেলাতে তোমার সাথে তোমার আহ্বানে। হে বৈশাখ তুমি তো এলে ফিরে তোমার জন্য চারিদিকে আনন্দ উৎসব মাতোয়ারা ছেলেমেয়ের দল। তোমার আগমনে যে লিপি দিয়েছি ভালবাসার রঙে রঙ লাগিয়ে আমার সুচিন্তিত অনুভুতি দিয়ে তা তো আজো আসে নাই ফিরে শুধু মোর অশ্রুজল পড়ে ঝরে। হে বৈশাখ তুমি তো এলে ফিরে যে দুটো হাত ধরে কাতর মিনতি কন্ঠে বলেছিলাম আবার এসো সে তো আজো আসে নাই ফিরে। শুধু পথ চেয়ে কাটে দিন একা। হে বৈশাখ তুমি তো নতুন করে এলে ফিরে আনন্দের লহর তুলে। তুমি এসেছ আবার চলে যাবে আবার আসবে তুমি নিত্য অব্যয়। তোমার আসা যাওয়ার শেষ নেই কিন্তু আমার ভালবাসার প্রতিশ্রুতি আজো ফিরে এলোনা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register