Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় অমিতাভ মিত্র

maro news
কবিতায় অমিতাভ মিত্র

খেলা

বেহিসেবি বলেই হয়তো জীবন নিয়ে ছেলেখেলা করে ছেলেরাই দুর্ভাগ্যজনক অভিধানে মেয়েখেলা বলে কোনো শব্দই নেই , জীবনভর খেলাই সম্বল বলে হয়তো আলাদা করে খেলার কোনো সময় থাকে না তাদের বিপননে অফার বা উস্কানি নিতান্তই ওয়ার্মআপ । যাদুমন্ত্রে কলোসিয়ামের রং বদলে দিতে পারে যখন-তখন ধুলো ঝড়ে ঝাপসা করে দিতে পারে ময়দান আর হেলায় মৃত্যুর সাথে খেলে চলে মাতাদোর একসময় বোঝে খেলনা হয়ে গেছে সে নিজেই । পুতুলনাচের যেকোনো পালায় নির্দেশক একমাত্র নারীই অথচ মেয়েখেলা বলে কোনো শব্দই নেই অভিধানে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register