Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় শান্তনু প্রধান

maro news
কবিতায় শান্তনু প্রধান

আগুন পোড়া দুটি পাখি

ঢেউ ভাঙে আমি ভাঙি শুধু একা তার অন্তর্ভূক্ত ছায়ার গভীরে তোমার কথাতেও নয় পথে পথে যেমন ভাঙে কৃষ্ণচূড়া কিংবা ধরো নির্জন দুপুর গড়িয়ে যাওয়া বাঁধের ওপর হাত ধরাধরি চাঁদের সংলাপে ভিজতে চাওয়া প্রথম বৈশাখের আগুন পোড়া দুটি পাখি ভাঙে দূরে কোনো এক বনের ছালে নিহত সবুজ ভাঙেবিশ্বাস ভাঙে তরঙ্গ শুধু যেন শ্রাবণ সন্ধানে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register