Mon 02 February 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় প্রভঞ্জন ঘোষ

maro news
হৈচৈ কবিতায় প্রভঞ্জন ঘোষ

প্রতিবেশী

দর্জিপাড়ায় গিয়ে দেখি কাপাস তুলো নিয়ে টুনটুনি পাড় ফোঁড় দিয়ে যায়, বাবুই সাবাই দিয়ে। মেথরপাড়ার মেথরানী- মেথর মশাই মিলে কা-কা রাগে সাবাড় করে নোংরা গিলে-গিলে। ছুতোর পাড়ায় ঠকঠকাঠক কিসের আওয়াজ শুনি? কাঠঠোকরায় কাঠ ঠুকে যায় নামতা গুনি'-গুনি'। জেলেপাড়ার মাছরাঙা বৌ মাছরাঙাবর মিলে মাছের শ্রাদ্ধ করে চলে ডোবায় খালে বিলে। গায়েন পাড়ায় গিয়ে দেখি- না না টানা শুনি, পাপিয়া-দোয়েল-কোয়েলমণির দুরন্ত রাগিনি!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register