Mon 02 February 2026
Cluster Coding Blog

প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

maro news
প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

আমাদের দিনপঞ্জি

কথা ছিলো বৈসাবীতে গিয়ে তুমিও আবির মাখবে ঝর্ণার চঞ্চলতায় এলিয়ে দেবে লাস্যময়তা বেলাশেষে আলোছায়ায় অভিসারে ডাকবে আমাকে; অথচ এখন রোজ সন্ধ্যায় অভিজাত রেস্তোরাঁয় বসো তোমাকে ছিনিয়ে নেয়া মানুষটার মুখোমুখি, হাসো ভাসো ভাসাও তোমার চিরচঞ্চল কায়াখেয়া প্রণয় সরোবরে। আমিও রোজ সন্ধ্যায় নিয়ম করে যাই পানশালায়; প্রতিটি চুমুকে বৈসাবীর উদ্বেলতা খুঁজি গুলাম আলীর দরাজ গজলে ডুবি আকণ্ঠ - অথচ কথা নিয়েছিলে কলেজ ফেরার ক্লান্তি ঝেড়ে ইমন ঠাঁটের সরগম সেঁধে সেঁধে সব সুর বিনুনিতে বেঁধে মাতাল হবো ঝুলবারান্দায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register