Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় সুশান্ত সাহা

maro news
কবিতায় সুশান্ত সাহা

প্রখর জ্যৈষ্ঠ

তোমার দেখা স্বপ্নের দেশ ,ভরেছে আগাছা জঞ্জালে খুলিনি বহুদিন তোমার আলোর খাম,দেখিনি পড়েও আনমনে,,, তবুও তোমার নামে জয়ধ্বনি তোমার নামেই দেশ, কারার কপাট আজ ও ভরে মুক্তমনা আর সাংবাদিক শেষমেষ। তোমায় নিয়ে বসলে পড়তে নাড়াচাড়া আঁতলামি তোমার আগ্নেয়গিরি জল ছবি আজ কে আর করে পড়ার হয়রানি,,, দেশটা এখনো অগোছলা ন্যায় নীতি ও বাণী ঠান্ডা ঘরে খায় খাবি খায় মিথ্যের হাতছানি,,, দেশটা আমার আজ ও কেমন আলোর মশালে ভরা নওজোয়ান আজ ও দিশেহারা হয়েছে নাগরিক জরা,,,, চোখ খুলে দেখি মনের ভিতর স্বপ্ন থেকে থেকে তোমার বীনায় সুর বেঁধে যায়,সবাইকে যায় ডেকে, দু-একজন মানুষ এখনো তোমার নামেই গায় তোমার স্বপ্নের রং ছিটিয়ে নাড়ে কড়া ঠিক দরজায় ঘুম ভেঙ্গে যায় আমারও কেমন,আমারো তো এ দায় খুলবো তালা মনের সবার ,স্বপ্নের জলসায়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register