Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় শান্তনু প্রধান

maro news
কবিতায় শান্তনু প্রধান

পারদ বিন্দু এবং ডানাকাটা ফড়িং

একদিন তোমার সাথে কোন এক মুহূর্তের অক্সিজেন যদি ভাগাভাগি করে নিতে চাই তুমি কি ভীষণ আহত হবে একদিন তোমার সাথে জল হব ভেবে আকাশে উড়েছি একদিন তোমার সাথে বুদ্ধ পূর্ণিমার চাঁদ দেখেছি সোনাঝুরি গাছের ফাঁকে দোল খাচ্ছে এখন আমি বহুদূর ঘাসবনের প্রতিটি ডগায় ফলেছে বাকিটা জীবনের পারদ বিন্দু সেই পারদের ভেতর কেন যে হাবুডুবু খাচ্ছে একটি ডানাকাটা ফড়িং ভাবছি আগামী বসন্তে তুমি আবার রঙিন হবে তো সেদিন হয়তো আমি থাকবো না তুমি কিন্তু রঙিন হয়ো ঠিক আগের মতো।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register