Mon 02 February 2026
Cluster Coding Blog

প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

maro news
প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

অন্তঃশত্রু

প্রাণ সর্বক্ষণিক অন্তঃশত্রুর বিলয় ভূমিতে যুদ্ধ করে, মানুষের সতন্ত্র প্রাণ- তবুও অন্তঃশত্রুকে প্রেরণা যোগায় বজ্রের মত বারবার,, এ যেন প্রতিটি জীবনের সংগ্রাম - পৃথিবীতে তোমার ও আমার। হিংসুক অন্তঃশত্রু থেকে নিজের প্রাণকে সরিয়ে নাও দূরে।। অভীষ্ঠবর্ষী শক্তি ও প্রাণের অন্তরের ক্লেশরাশি সাধন প্রভাবে মাঙ্গলিক হোক, অন্ধকারে বিলীন শরীরের প্রাণকে মিত্রের মত স্নিগ্ধ ও তেজর্সী করে তোলো,, স্নিগ্ধ ভাবঅন্তঃ দেহাভ্যন্তরিত সতন্ত্র প্রাণ প্রাপ্তির জাগিয়ে দাও আলো। অন্তঃ ও প্রাণের দেহে যে পাপ অবস্থিত আছে সে তোমার শোক।। প্রতিদিন প্রতিকালে প্রকাশমান অন্তঃশত্রু যেন বারবার পরাজিত করে তোমার ও আমার, আমরা হেরে যাই- হিংসা করি,সতন্ত্র প্রাণের বিরুদ্ধে অবিবেচনায় এ জগতে,, পঞ্চপ্রাণ, পঞ্চইন্দ্রিয় অন্তঃকরণ সমন্বিত আমি নিষেধ করি হিংসুক হতে। তবুও সে কার প্ররোচনায় হিংসুক হয় হিংসা করে দেহের ভীতর।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register