Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সুব্রত মিত্র

maro news
ক্যাফে কাব্যে সুব্রত মিত্র

ভুলটা ছিল তোমার নিজেরই

তুমি যা বলবে আমি তাই লিখব ? তুমি যা দেখাবে আমি তাই দেখব ? তুমি যা শেখাবে আমি তাই শিখব ? তুমি যা শোনাবে আমি তাই শুনবো ? তুমি যা বোঝাবে আমি তাই বুঝবো ? তুমি ভাবলে কি করে ? আমি এগুলো সবই তোমার মত করে মেনে নেব ? তুমি ভাবলে কি করে ? এগুলো সবই আমি তোমার মত করে গ্রহণ করব ? দিনে দিনে দেখছি ......... তোমার আস্পর্ধা এবং স্পর্ধা দুটোই বড্ড বেড়ে যাচ্ছে দিনে দিনে দেখছি ........…. তুমি আমাদের সকলেরই স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছো তুমি কি আমাদের সকলকে অন্ধ মনে করো ? তুমি কি মনে করো ;কেউ কিচ্ছু বোঝে না ? সবাই সবকিছু বোঝে; বোঝো না কেবল তুমি আর এই না বোঝার কারণে একদিন তুমি নিজেই পিছিয়ে পড়বে, ভুল করেও সেদিন কপালের দোহাই দিও না, কারণ; ভুলটা ছিল তোমার নিজেরই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register