Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় স্বপন গায়েন

maro news
কবিতায় স্বপন গায়েন

স্বাধীনতা

রক্তে ভিজেছে দেশের মাটি স্বাধীন হল ভারত সুখী হৃদয় সোনালী ধান শিশির ভেজা শরত। পঁচাত্তর বছর পেরিয়ে গেল হাসিটুকু নেই মুখে স্বাধীনতা যেন চোখের বালি কেমনে থাকবে সুখে। কাজ হারিয়ে ধুঁকছে মানুষ স্বাধীনতার নেই দাম বলছি স্বাধীন উড়ছে পতাকা খাবার পায় না গ্রাম। স্বপ্নে দেখি স্বাধীনতা সুখ শহীদের বলিদান অভুক্ত মানুষ আজও দেশে করে শুধু অভিমান। রক্ত শুকিয়ে মাটিও পাথর শুধু হয় সমাবেশ স্বাধীনতা নিয়ে গর্ব করার দিনটাও হবে শেষ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register